রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে আসামি করে মামলা করেছেন গাজী আনিসের বড় ভাই।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানায় বাদি হয়ে আনিসের বড় ভাই নজরুল ইসলাম মামলা করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গাজী আনিস পণ্য সরবরাহ করতেন ওই কোম্পানিতে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করেও টাকা উদ্ধার করতে না পেরে একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
উল্লেখ্য, দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন।

সূত্র, রাইজিংবিডি.কম
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












