মিতির সাবেক সভাপতি সাখাওয়াত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের পক্ষে মামলা লড়ার কারণে গত দুই বছরে পরিচিতি পেয়েছেন।
সাত খুনের মামলার শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে আসছেন বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান (বামে)।
বর্তমান মেয়র আইভী ২০১১ সালের নির্বাচনে স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার বিরোধিতার মধ্য প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তিনি হারিয়েছিলেন দলের আরেক প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমানকে।
গত শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড আইভীকে আবারও মেয়র পদে মনোনয়ন দেয়।
গত নির্বাচনে মেয়র পদে তৈমুর আলম খন্দকারকে বিএনপি সমর্থন দিলেও ভোটের আগের রাতে তাকে সরে দাঁড়াতে বলা হয়। দলের ওই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে মনোকষ্টের কথা বলেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর।
এবারের নির্বাচনেও বিএনপি তাকে প্রার্থী করার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু গতবারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অনীহা প্রকাশ করেন তৈমুর।
মনোনয়ন চূড়ান্ত করার আগে সোমবার রাতে মনোনয়নপ্রত্যাশী এবং নারায়ণগঞ্জের নগর-জেলা-থানা-ওয়ার্ড নেতাদের সঙ্গে বসে তাদের মতামত শোনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে কার্যালয়ে ওই বৈঠকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মুনির, সাবেক সাংসদ আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, মহানগরের একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, অপর অংশের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যাপক মামনুর রশীদ উপস্থিত ছিলেন।
রাতের ওই বৈঠকের পর শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত দেয়, মঙ্গলবার তা সংবাদ সম্মেলনে প্রকাশ করেন রুহুল কবির রিজভী।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শহিদুল ইসলাম বাবুল, মুনির হোসেন, বেলাল আহমদ, আমিরুল ইসলাম খান আলিম, সাইফুল ইসলাম পটু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












