নিজস্ব প্রতিনিধিঃ সিলেট নব জাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের সহ সভাপতি সুলেমান মিয়া ও ক্রীড়া সম্পাদক আকবর আলী অবকাশকালীন ছুটিতে স্বদেশ যাচ্ছেন।
আর এই উপলক্ষে সংগঠনটি এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
গত ১৯ শে আগস্ট ২০১৬ইং রোজ শুক্রবার সন্ধ্যায় কুয়েতের দাইয়া স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি শেখ মনসুর আলির সভাপতিত্বে ও সহ-সভাপতি ফরহাদ মিয়ার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদৃষ্টির সম্পাদক আ,হ,জুবেদ, সহ সভাপতি সুলেমান মিয়া ,সহ সভাপতি মনফর আলী সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সহ সাধারণ সম্পাদক আনসার আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আহমেদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মিজান আহমেদ।
এছাড়াও উপরোক্ত নেতৃবৃন্দরা বক্তব্যে সহ সভাপতি সুলেমান মিয়া ও ক্রীড়া সম্পাদক আকবর আলী অবকাশকালীন ছুটিতে যাওয়ার কথা উল্লেখ করে, যাত্রা শুভ এবং নিরাপদের জন্য দোয়া করেন।
পাশাপাশি নেতৃবৃন্দরা সিলেট নব জাগরণ স্পোর্টিং ক্লাবের ভূয়সী প্রশংসা ও সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
এদিকে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সকল কর্মসূচীর সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












