এম আবদুল মন্নান, (আমিরাত প্রতিনিধি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০২ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশের ১৩ বছর বয়সী হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আর এ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম দুবাই আর্ন্তজাতিক পবিত্র কুরআন পুরুস্কার (ডিআইএইচকিউএ DIHQA) এর প্রাইজমানি হিসেবে ২৫০০০০ (দু লাখ পঞ্চাশ হাজার) দিরহাম তথা প্রায় ৫৫৫০০০০ (পঞ্চান্ন লাখ পঞ্চাশ হাজার) টাকা জিতে নেন। গতকাল বৃহস্পতিবার স্হানীয় সময় রাত ১০ টায় দুবাইয়ের মামজারের দুবাই কালচার এন্ড সাইন্টিফিকস এসোশিয়েশন অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্টানে এ প্রতিযোগিতার ফলাফলের পুরুস্কার বিতরন করা হয়। দুবাই প্রিন্স শেখ আহমদ বিন মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম তরিকুলকে এ পুরুস্কার তুলে দেন। অনুষ্টানে সউদী বাদশা সালমান বিন আবদুল আজিজের ইসলামিক পারসন অব দি ইয়ার
পুরুষ্কারসহ অন্যান্য বিজয়ীদেরও পুরুস্কার প্রদান করা হয়। সউদী ইসলামিক মিনিস্টার শেখ সালেহ বিন আবদুল আজিজ সউদী বাদশার পক্ষে তাঁর পুরুস্কার গ্রহন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, আমিরাতের সম্মানিত ব্যক্তিবর্গ-সহ বিভিন্ন দেশে থেকে আগত অতিথি বৃন্দ। ১০ রাত ব্যাপী দুবাইয়ের এ অার্ন্তজাতিক কুরআন প্রতিযোগিতায় তরিকুল সহ আরও ১০২ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্হান অধিকার করেন আমেরিকার নাগরিক হোজাইফ সিদ্দিকী। উল্লেখ্য যে, হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সুসন্তান। তরিকুল ইসলামের বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।












