ঢাকা প্রতিনিধি: দুই বিদেশী হত্যার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দু-একজন মানুষ হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, “এ দুটি ঘটনা বিচ্ছিন্ন, নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমার মনে হয় ঘটনা দুটি গভীর ষড়যন্ত্রের সংগঠিত অংশ।’
মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গিরা মিডিয়ার সৃষ্টি। এখনো বাংলাদেশের জঙ্গিদের তৎপরতাকে অস্বীকার করছে বিএনপি।”
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে জঙ্গিদের বড় ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর হাতে দমন করছে।”
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












