রাঙ্গুনিয়া সংবাদদাতা : দুইদিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়ার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পৌর এলাকা ও ১৫ ইউনিয়নের নি¤œা লের শস্যক্ষেত ও রোপা আমন পানিতে ডুবে গেছে। পুকুর ডুবে ভেসে গেছে হাজার হাজার মাছ। গুরুত্বপূর্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পদুয়া ইউনিয়ন থেকে স্থানীয় যুবক রাসেল মাহমুদ বলেন, রোববার থেকে টানা বৃষ্টিতে পদুয়ার বিভিন্ন নিচু এলাকাসহ ডুবে গেছে ইউনিয়ন পরিষদ এলাকা। অতিরিক্ত পানি প্রবেশ করেছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে। আর এতে বন্ধ হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম। পানি নিস্কাশনের জন্য কোন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।
পৌর এলাকার সৈয়দবাড়ির কৃষক নুর উদ্দিন বলেন, গুমাই বিল, পদুয়া বিল, রইস্যা বিল, তালুকদার বিল, নিশ্চিন্তাপুর বিল, তৈলা ভাঙ্গা বিল, শিলক, সরফভাটা, বেতাগীসহ অধিকাংশ নিম্না লের অধিকাংশ রোপা আমন পানিতে ডুবে আছে। বৃষ্টি না থামলে রোপা আমন ডুবন্ত পানিতে পঁেচ নষ্ট হয়ে যেতে পারে।
পোমরার মৎস্য খামারী নজরুল ইসলাম বলেন, টানা বর্ষনে পুকুর ডুবে তার মৎস্য প্রকল্পের ৯টি পুকুর ডুবে গেছে। ভেসে গেছে কোটি মাছ। এলাকার গুরুত্বপূর্ন সড়ক ডুবে যাওয়া যানবাহন চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে।
রাঙ্গুনিয় উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী রমিজ আহমেদ বলেন, “মাঠ থেকে রিপোর্ট আসলে বোঝা যাবে ফসল ডুবেছে কিনা।”
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ কামাল হোসেন বলেন, টানা বর্ষনে কোনো জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির খবর পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












