বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের জন্য ব্যবহার করেন — এমন একটি ওয়েবসাইটে হ্যাকিং হয়েছে।
হ্যাকাররা বলছে অ্যাশলে ম্যাডিসন নামের সাইটটির ব্যবহারকারীদের নাম, ঠিকানা এবং তাদের গোপন যৌন ফ্যান্টাসির সমস্ত তথ্য এখন তাদের হাতে।
সাইটের পক্ষ থেকে হ্যাকিংয়ের কথা স্বীকার করা হয়েছে। তবে তথ্য চুরির মাত্রা কতটা কর্তৃপক্ষ তা বলেনি।
তবে অনলাইন নিরাপত্তা বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কিছু লোকের নানা তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে।
ব্রায়ান ক্রেবস্ বলেন, ইমপ্যাক্ট টিম নামে এই হ্যাকাররা হুমকি দিয়েছে অ্যাশলে ম্যাডিসন ওয়েবসাইটটি বন্ধ না করা হলে, তারা আরও মানুষের গোপন তথ্য ফাঁস করতে থাকবে।
অ্যাশলে ম্যাডিসন কর্তৃপক্ষ, তাদের ভাষায় এই সাইবার সন্ত্রাসের জন্য, ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
বিবিসিকে তারা বলেছেন, ব্যবহারকারীদের বিনা পয়সায় অ্যাকাউন্ট মুছে ফেলার অনুমতি দেওয়া হচ্ছে।
পঞ্চাশটির মত দেশে তিন কোটি ৭০ লাখ বিবাহিত নারী পুরুষ এই ডেটিং সাইটটি ব্যবহার করে।
ওয়েব সাইটটির বিজ্ঞাপনের শ্লোগান হলো — জীবনে সময় কম, একটি প্রেম করুন।
সাম্প্রতিক খবর:

সার্চ ফলাফল আর ফ্রি রাখবে না গুগল

দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস চালু করলো সিসটেক ডিজিটাল

ভিনগ্রহীদের মহাকাশযান হয়তো এসে গিয়েছে আমাদের কাছে! -হার্ভার্ডের বিজ্ঞানী

ফেসবুকের শুভ জন্মদিন

ফাঁস হলো ‘সস্তা’ গ্যালাক্সি এস১০

যেভাবে ফেসবুক বা ইউটিউবে নজরদারি করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিক পরিষদের উৎকন্ঠা- একটি সমীক্ষা

ঢাকার রাস্তায় সম্পাদকদের নজিরবিহীন মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রচারণায় সাংবাদিকদের কেন এত গুরুত্ব?












