ইতালি থেকে তুহিন মাহমুদ : সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ভারেজে জাতীয়তাবাদীদল বিএনপি ইতালির গালারাতের একটি হলে আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারেজ বিএনপি প্রধান নির্বাচন কমিশনার আনিসুর রহমান শিমুল। সভার সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার আরিফিন অদুদ।
জিয়াউর রহমানের দেশ প্রেম, জীবনী ও বিভিন্ন সফলতা নিয়ে আলোচনায় অংশ নেন ভারেজ বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুবুর রহমান সেলিম নির্বাচন কমিশনার খান আক্তার, মশিউর রহমান রিপন, লোকমান হোসেন, আকবর হোসেন, আজম বেপারী, রনি মোল্লা সহ সাবেক কমিটির নেত্রীবৃন্দ।
সভায় ভারেজ বিএনপির নেতা কর্মী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহন করেন। শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বিদেহি আত্মার মাগফিরাত কামনা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












