করোনা মোকাবেলায় পিছিয়ে নেই জাতীয় দলের ২৭ ক্রিকেটার। নিজেদের একমাসের বেতনের অর্ধেক তিরিশ লাখ ১৫ হাজার টাকা, প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে অনুদান দিয়েছেন।
বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাশাপাশি যারা চুক্তির বাইরে রয়েছেন এবং যারা সবশেষ সিরিজে অংশগ্রহন করেছেন, তারাও সমান অবদান রাখছেন। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তামিম ইকবাল জানান, জাতীয় এবং বৈশ্বিক এই দুর্যোগ মোকাবিলা সরকারের কিংবা কারো একার দায়িত্ব নয়। সেই দায়িত্ববোধ থেকে আমরা ক্রিকেটাররা একটি পদক্ষেপ নিয়েছি।
এদিকে, কোভিড-১৯ বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। নিজ দেশ আর্জেন্টিনা এবং স্পেনের বার্সেলোনার হাসপাতালে দশলাখ ইউরো দিয়েছেন মেসি।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা ১০ লাখ ইউরো দিয়েছেন স্পেনের মেডিকেল কলেজ অব বার্সেলোনা ও আনহেল সোলের দানিয়েল ফাউন্ডেশনের একটি ক্যাম্পেইনে।
সূত্র, বাংলাটিভি
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












