আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, খুব শিগগিরই তারা জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের সমর্থন চাইবে।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৩ ফেব্রুয়ারি নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে এ আবেদন তুলে ধরতে পারেন। সে সময় তিনি নিরাপত্তা পরিষদের সামনে ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে আরও বলেছেন, দখলদারদের মোকাবিলায় ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন পেতে চেষ্টা চলছে। এরইমধ্যে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক দেশের মর্যাদা পেয়েছে।
২০১১ সাল থেকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে চেষ্টা চালিয়ে আসছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। এ প্রচেষ্টার মধ্যেই ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ভূমি দখল করে নতুন নতুন ইহুদি উপশহর নির্মাণ অব্যাহত রেখেছে। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টাও চালিয়ে যাচ্ছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












