সৈয়দ সাদেক আহমেদ-বিশেষ প্রতিনিধি: জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে গত ২৬শে আগস্ট প্রথমবারের মত অনুষ্টিত হয়ে গেল বাংলা বিটস প্রমোশনাল কনসার্ট ২০১৫। লার্ক ইভেন্ট এর আয়োজনে বুধবার বারমিংহামের বার্কলেকার্ড এরিনায় এ মনোমুগ্ধকর কনসার্টটি অনুষ্টিত হয়। জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী ও সংগীত শিল্পী মামজি স্ট্রেনজার এর উপস্থপনায় অনুষ্টানে সংগীত পরিবেশস করেন জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ,ফেরদৌস ওয়াহিদ,হৃদয় খান ও ক্লোজআপ ওয়ান তারকা লিজা সহ বৃটিশ বাংলাদেশী সংগীত শিল্পী মামজি,জুনায়েদ মিয়া,সেফুল খান সহ আরও অনেকে। বাংলাদেশী সব সংগীত শিল্পীদের নিয়ে অনুষ্টিত এ ইভেন্টটির মিডিয়া পার্টণার ছিলেন এনটিভি ইউরোপ ও বিফোর ইউ মিউজিক । তবে আয়োজকরা জানান বৃটিশ বাংলাদেশী সংগীত শিল্পীদের সাথে বাংলাদেশী শিল্পীদের একটি সুন্দর সুসম্পর্ক সৃষ্টির প্রয়াসে তাদের এ আয়োজন এবং ভবিষৎতে এ ধরনের আয়োজনে অব্যহত থাকবে বলেও তারা জানান। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মিজান হক,ফরিদ মিয়া,আশার মিয়া,সৈয়দ ছাদেক আহমদ,তোফায়েল আহমদ,আমির আহমদ তাজ,মইন উদ্দিন ও শাহিন আহমেদ প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












