চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) ছাতকে সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। ফলে নিজের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার বিকেলে হুমকিদাতা শহরের মধ্যবাজার এলাকার বকুল দত্তের পুত্র শিমুল দত্ত-ময়নার বিরুদ্ধে থানায় জিডি করা হয়। জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় সংবাদ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকাবস্থায় অজ্ঞাত স্থান থেকে তার ব্যবহৃত মোবাইল (নং ০১৭২২-৩৭৯৭০৭) থেকে দৈনিক সবুজ সিলেটে প্রতিনিধি বিজয় রায়ের মেবাইলে (ফোন ০১৭১২-৩৫৮০৪১) নম্বরে কল আসে। এটি রিসিভ করলে কোন কারন ছাড়াই সে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে শুরু করে। একপর্যায়ে শিমুল উত্তেজিত হয়ে সাংবাদিকের হাত-পা কেটে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেয়। প্রায় পৌনে ৩মিনিট হুমকিী-ধামকির পর ফোনটি কেটে দেয়। এতে নিরাপত্তাজনিত কারনে শিমুল দত্ত ময়নার বিরুদ্ধে ছাতক থানায় একটি জিডি (নং ৫৭৫, তাং ১১.০৭.২০১৭ইং) রুজু করা হয়েছে।











