এবারে স্পোর্টস ডে’তে শিক্ষার্থীদের স্লোগান ছিলো ‘লি জু জিং চু যও শিয়াং গুহ জি’ যার অর্থ ‘আমরা জিংচু বিশ্ববিদ্যালয়ে নিজেদেরকে তৈরি করছি পৃথিবীর পথে এগিয়ে যাওয়ার জন্য’।
শুক্রবার সকালে দেশটির হুবেই প্রদেশের জিংমেন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির কুচকাওয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও হাজার হাজার শিক্ষার্থীর একই সুরে জাতীয় সঙ্গীত ও শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এসময় বিশ্ববিদ্যালয়টির প্রায় প্রতিটি বিভাগ থেকে একটি করে দল নিজেদের বিভাগকে উপস্থাপন করেন ও চীনের জাতীয় পতাকার সঙ্গে জিংচু ইউনিভার্সিটি অব টেকনোলজির নিজস্ব পতাকা প্রদর্শন করেন।
কুচকাওয়াজে নেতৃত্ব দেন বাংলাদেশি শিক্ষার্থী টুম্পা প্রামানিক। ইন্টারন্যাশনাল দলে প্রথম সারির ৮ জন শিক্ষার্থী তাদের দেশীয় ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের দেশকে উপস্থাপন করেন। বাংলাদেশের পক্ষ কয়েকজন শিক্ষার্থী বাংলাদেশি পোশাকে প্রথম সারিতে দেশকে উপস্থাপন করেন।
কুচকাওয়াজে ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে ৬০ জন বিভিন্ন দেশের শিক্ষার্থী অংশ নিয়ে জাতীয় পতাকা প্রদর্শন করেন। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, ইথিওপিয়া, মরোক্কো, লাইবেরিযা ও ঘানাসহ প্রায় ২৫টিরও বেশি দেশের শিক্ষার্থী কুচকাওয়াজে অংশ নেন।
স্পোর্টস ডে’তে বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, একশ থেকে চারশ মিটার দৌড়, ক্যাঙ্গারু দৌড় ও লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












