অগ্রদৃষ্টি ডেস্ক:: অপরাধ শুধু চিৎকার করে কান্না। আর এ কারণে বিরক্ত হয়ে বরিশালের বানারীপাড়া উপজেলায় এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালীর বিরুদ্ধে। এ ঘটনার ৪০ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, শিশু হাফিজুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
৩ বছর ৪ মাসের ফুটফুটে শিশু হাফিজুল। বাবাকে একটু বেশিই পছন্দ করে সে। পহেলা বৈশাখের দিন বিকেলে আদরের সন্তানকে ঘুম পাড়িয়ে বাবা ঘরের বাইরে যেতেই জেগে উঠে চিৎকার করে কান্না শুরু করে হাফিজুল। এতে বিরক্ত হন বাড়িওয়ালী।
তিনি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নির্মমভাবে আছাড় দেন শিশুটিকে। এরপর আর সাড়া মেলেনি নিষ্পাপ হাফিজুলের। বাবা-মায়ের অভিযোগ বাড়িওয়ালীর নির্মমতাই প্রাণ কেড়ে নিয়েছে শিশুটির। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এলাকাবাসী। ইতোমধ্যে বাড়িওয়ালী নুপুর বেগমকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বানাড়ীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান। হাফিজুলের বাবা মো. রিপন বাদী হয়ে শুক্রবার সকালে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












