ঢাবি প্রতিনিধি ঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে চলন্ত বাসে চালকের এক সহকারী যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
এ ঘটনায় ওই শিক্ষার্থী রাজধানীর দারুস সালাম থানায় ওইদিনই (শুক্রবার) বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে উপপরিদর্শক এসআই খাদিজাতুজ সালেহা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অভিযোগকারী তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী বলেন, ‘সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে’।
প্রতিবাদ করলে আরো অশ্লীল কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘পরে অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে থানায় এসেছি’।
মামুন নামটি ওই বাসের চালকের আরেক সহকারীর কাছে শুনেছেন বলে জানান ওই শিক্ষার্থী।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












