বিনোদন ডেস্ক : মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলেন পাঞ্জাবি গায়ক দালের মেহেদি। গত শুক্রবার ২০০৩ সালের মামলায় ২ বছরের সাজা ঘোষণা করল পাতিয়ালা আদালত। আদালতের নির্দেশ পাওয়ার পরই দালের মেহেন্দীকে পাঞ্জাব পুলিশের হেফাজতে নেওয়া হয়।
জানা গেছে, তাকে এখন হাজতে রাখা হয়েছে। শিগগিরই কারাগারে পাঠানো হবে।
২০০৩ সালে পাঞ্জাব বলবেহরা গ্রামের জনৈক বকশিস সিংহের লিখিত অভিযোগের ভিত্তিতে দালের, তার ভাই শামসের এবং তাদের কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০১৭ সালের অক্টোবরে মারা যান শামসের।
তিনি দালের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছেন। দালের মেহেন্দির ট্রুপের সঙ্গে অনুষ্ঠান করতে বিদেশে নিয়ে যাওয়ার টোপ দিয়ে তার থেকে লক্ষাধিক টাকা মেহেদি ভাইরা নিয়েছিল বলে অভিযোগ। এই অভিযোগ জমা হওয়ার পর মেহেদি ভাইদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আরও জমা হতে থাকে।
২০০৬ সালে পুলিশ দালের মেহেদি নির্দোষ, এই মর্মে আদালতে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়। কিন্তু পুলিশের সেই আবেদন খারিজ করে গায়কের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেয় আদালত। সূত্র-আনন্দবাজার
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












