Menu |||

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। যার মধ্যদিয়ে প্রায় ৩৬ বছরের শিরোপা ঘোচানোর পথে বেশ খানিকটা এগিয়ে গেলো আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে খেলতে নেমে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি । এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। তবে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের নৈপুণ্যে ডি-বক্সে ঢোকার সুযোগ পায়নি মদ্রিচরা। ১৬ মিনিটে প্রথম কর্নার তুলে নেয় ক্রোয়াটরা। ১৭ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় গত আসরের রানার্সআপরা। তবে তাদের সে শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে ম্যাচের ১৮ মিনিট পেরিয়েও আক্রমণে বেশ ব্যাকফুটে ছিলো আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ৬৫ শতাংশের বিপরীতে মেসিরা তখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছিলো। তবে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৫ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় আর্জেন্টিনা। অবশ্য ডি-বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের শট সে যাত্রায় ফিরিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন লিভাকোভিচ।

এক মিনিট পর আর্জেন্টিনার রক্ষণে হানা দিয়েছিলো ক্রোয়েশিয়া। তবে বিপদ বাড়ার আগেই কোভাসিচকে আটকে দেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা। ৩১ মিনিটে গোলের জন্য শট নেন পেরিসিচ। তবে তার শটটি চলে যায় বারের উপর দিয়ে। পরের মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সে লিভাকোভিচের সঙ্গে সংঘর্ষ ঘটলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এ গোলের মাধ্যমে ১১ গোল করে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় বাতিস্তুতাকে পেছনে ফেলেছেন তিনি।

৩৯ মিনিটে পাল্টা আক্রমণে ক্রোয়াটদের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ। এক মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের শট ক্রোয়াট ডিফেন্ডারদের বাধায় লক্ষ্যে থাকেনি।

বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। তবে ওতামেন্দি ও এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে তাদের সে সুযোগ বিফলে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলছিলো। তবে প্রতি আক্রমণও করছিলো সুযোগ বুঝে। তেমনই এক আক্রমণের শেষে আর্জেন্টিনা পায় তৃতীয় গোলের দেখা। ক্রোয়াট বিপদসীমার ডান দিক থেকে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে অ্যালভারেজকে বলটা বাড়ান মেসি। প্রথম ছোঁয়াতেই তিনি বলটা জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার জালে। ফলে ম্যাচের ৬৯ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজমের পর শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মদ্রিচরা। শেষ পর্যন্ত এই মিডফিল্ডারকেও উঠিয়ে নেন দালিচ। কিন্তু ফল মেলেনি তাতেও। বারবার আক্রমণ সাজিয়েও আর্জেন্টিনার রক্ষণের কাছে পেরে উঠলো না তারা।

যার ফলে শেষমেশ ওই ৩-০ ব্যবধানে হেরেই বিদায় নিলো জলাতকো দালিচের দল। বিপরীতে দুর্দান্ত জয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টিনা।

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন।

Slide 1
PlayPlay
Slide 1
previous arrow
next arrow
Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়নলীগ ২০২৪-২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট

বিদায়ের আগে সততার অনুরোধ জানিয়ে রাখলেন সালাউদ্দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

» কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। যার মধ্যদিয়ে প্রায় ৩৬ বছরের শিরোপা ঘোচানোর পথে বেশ খানিকটা এগিয়ে গেলো আলবিসেলেস্তেরা।

মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে খেলতে নেমে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি । এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ।

ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। তবে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিদের নৈপুণ্যে ডি-বক্সে ঢোকার সুযোগ পায়নি মদ্রিচরা। ১৬ মিনিটে প্রথম কর্নার তুলে নেয় ক্রোয়াটরা। ১৭ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় গত আসরের রানার্সআপরা। তবে তাদের সে শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে ম্যাচের ১৮ মিনিট পেরিয়েও আক্রমণে বেশ ব্যাকফুটে ছিলো আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ৬৫ শতাংশের বিপরীতে মেসিরা তখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ সময় বল দখলে রাখতে পেরেছিলো। তবে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৫ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় আর্জেন্টিনা। অবশ্য ডি-বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের শট সে যাত্রায় ফিরিয়ে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন লিভাকোভিচ।

এক মিনিট পর আর্জেন্টিনার রক্ষণে হানা দিয়েছিলো ক্রোয়েশিয়া। তবে বিপদ বাড়ার আগেই কোভাসিচকে আটকে দেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা। ৩১ মিনিটে গোলের জন্য শট নেন পেরিসিচ। তবে তার শটটি চলে যায় বারের উপর দিয়ে। পরের মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সে লিভাকোভিচের সঙ্গে সংঘর্ষ ঘটলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এ গোলের মাধ্যমে ১১ গোল করে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় বাতিস্তুতাকে পেছনে ফেলেছেন তিনি।

৩৯ মিনিটে পাল্টা আক্রমণে ক্রোয়াটদের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ। এক মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের শট ক্রোয়াট ডিফেন্ডারদের বাধায় লক্ষ্যে থাকেনি।

বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। তবে ওতামেন্দি ও এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে তাদের সে সুযোগ বিফলে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনা খানিকটা রক্ষণাত্মক ফুটবল খেলছিলো। তবে প্রতি আক্রমণও করছিলো সুযোগ বুঝে। তেমনই এক আক্রমণের শেষে আর্জেন্টিনা পায় তৃতীয় গোলের দেখা। ক্রোয়াট বিপদসীমার ডান দিক থেকে ঢুকে তিন ডিফেন্ডারকে ছিটকে দিয়ে অ্যালভারেজকে বলটা বাড়ান মেসি। প্রথম ছোঁয়াতেই তিনি বলটা জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার জালে। ফলে ম্যাচের ৬৯ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজমের পর শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মদ্রিচরা। শেষ পর্যন্ত এই মিডফিল্ডারকেও উঠিয়ে নেন দালিচ। কিন্তু ফল মেলেনি তাতেও। বারবার আক্রমণ সাজিয়েও আর্জেন্টিনার রক্ষণের কাছে পেরে উঠলো না তারা।

যার ফলে শেষমেশ ওই ৩-০ ব্যবধানে হেরেই বিদায় নিলো জলাতকো দালিচের দল। বিপরীতে দুর্দান্ত জয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টিনা।

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের পর আবারো মেসির সামনে সুযোগ আসলো বিশ্বকাপ ট্রফি জয়ের। দুর্দান্ত মেসি যেভাবে আগাচ্ছেন তাতে বোধহয় ভাগ্যদেবতা তার দিকে মুখ তুলে তাকাতেও পারেন।

Slide 1
PlayPlay
Slide 1
previous arrow
next arrow
Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন চ্যাম্পিয়নলীগ ২০২৪-২০২৫ সিজন ফোর টুর্নামেন্ট

বিদায়ের আগে সততার অনুরোধ জানিয়ে রাখলেন সালাউদ্দিন

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 18 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।