আ হ জুবেদঃ কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি) ২৭শে আগস্ট বৃহস্পতিবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহণ করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান নিয়োগপ্রাপ্ত হন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকার কথা স্মরণ করেন।
এছাড়াও যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পুর্নগঠনে বাংলাদেশের সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












