
শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ (৮৬) মৃত্যুবরণ করেছেন।
দেশটির আমিরি দিওয়ান আমিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বেশ কিছুদিন ধরে কুয়েতের আমিরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।আজ শনিবার ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুয়েত রাষ্ট্র প্রধান আমির।
সৎ ভাই শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ২৯ সেপ্টেম্বর ২০২০ সালে ৯১ বছর বয়সে মারা গেলে দেশটির রাষ্ট্রীয় নিয়মানুযায়ী ওই সময় আমিরি দায়িত্ব পান শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।
বর্তমান আমিরের মৃত্যুতে আমিরি দিওয়ান বলেছে,গভীর শোক ও দুঃখের সাথে আমরা কুয়েতের জনগণ, আরব ও মুসলিম দেশ গুলো সহ সর্বস্তরের মানুষের প্রতি শোক জানাই।
কুয়েতের আমিরের মৃত্যতে দেশটি ৩ দিনের ছুটি ঘোষণা করেছে এবং ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েতের পরবর্তী আমির হিসেবে দেশটির মন্ত্রিসভা শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ আমীরের নাম ঘোষণা করেছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু












