আল আমিন রানাঃ ৪২ বছর বয়সী কুয়েত প্রবাসী মোঃ মোকতাদির মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
বুধবার (২৫শে মার্চ) ভোর ৫.৩০ মিনিটে কুয়েতের আব্দালি এলাকায় কর্মরত অবস্থায় প্রবাসী মোকতাদিরের আকস্মিক মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল উপজেলার নয়নচিরি গ্রামের মোকতাদির ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৫ বছর আগে উপসাগরীয় দেশ কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
নিহতের নিকট আত্মীয় জালাল উদ্দিন জানান, নিহত মোকতাদিরের মরদেহ বর্তমানে স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, মোকতাদিরের স্পন্সর ‘কফিল’ এর চেষ্টার মাধ্যমে কুয়েতের সকল আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নিহতের লাশ বাংলাদেশে পাঠানো হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












