আ হ জুবেদঃ কুয়েতের ৬০০নং রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদনগর থানার নগরপাড় গ্রামের নিহত রুহুল আমিন চৌধুরীর লাশের গোসল ও কাফন পড়ানো শেষে প্রথম জানাযার নামাজ কুয়েতের সুলাইবিয়া খাত ও দ্বিতীয় জানাযার নামাজ গতকাল ২৮ শে জুন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির সাবাহ হাসপাতালের হিমঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নিহত রুহুল আমিনের জানাযায় উপস্থিত ছিলেন, মেয়ে তাসলিমা ও তার স্বামী, ছোট ভাই ইয়াওর হুসেন, ভাগিনা হাসান কামাল, ভাই আবু তাহেরসহ নিহতের এলাকার কুয়েত প্রবাসীরা।
এদিকে কুয়েতে থাকা নিহতের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, কুয়েতে নিহত রুহুল আমিনের দুটি জানাযা শেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতের মরদেহ দেশে পাঠানো হয়েছে।
তাঁরা আরো জানিয়েছেন, বাংলাদেশে নিহতের আরো তিনটি জানাযা শেষে মুরাদনগর থানার নবিপুর গ্রামে নিহত রুহুল আমিনের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১শে জুন কুয়েতের ওয়াফরা এলাকার ৬০০নং রোডে রুহুল আমিন চৌধুরী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন।
রুহুল আমিন গাড়ি ড্রাইভিং অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে, চলন্ত গাড়িটি রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সাথে ধাক্কা লাগে, আর তখনই রুহুল আমিন ঘটনাস্থলে প্রাণ হারান।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












