কুয়েত প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৄহস্পতিবার (১৭ই মার্চ) সকালে বাংলাদেশ দূতাবাস কুয়েতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত’র ব্যক্তিগত কর্মকর্তা জিহন ইসলাম এর সঞ্চালনায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
আয়োজনের মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, বাণীসমূহ পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দুতাবাসের কর্মকর্তারা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশি সংবাদকর্মী সহ কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
শেষে বঙ্গবন্ধু ও ৭৫এর ১৫ই আগষ্টের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













