কুয়েতে করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।
জাতীয় টিকাদান কর্মসূচীর শুরুতেই ফাইজার বায়োনিক ভ্যাকসিনের প্রথম ডোজ নেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেল আল সাবাহসহ দেশটির রাষ্ট্রীয় শীর্ষস্থানীয় কর্মকর্তারা
স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেল আল সাবাহ্ বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করেছি।
আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বলে যে, বৈশ্বিক মহামারি থেকে আমাদেরকে রক্ষা করুন।
তিনি আরো বলেন, ভ্যাকসিন ক্যাম্পেইন অব্যাহত ভাবে চালিয়ে যাওয়া হবে, নিঃসংকোচে এ সেবা প্রত্যেকেই পাবেন।
উল্লেখ্য, গত বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলজিয়াম থেকে কুয়েতে এসে পৌঁছে করোনা ভ্যাকসিনের ১ লাখ ৫০ হাজার ডােজ এর একটি চালান।
টিকাদান প্রক্রিয়া শুরু করার জন্য প্রথম চালান মিশরেফ মেলাভূমিতে স্থানান্তর করা হয়েছে।
-আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












