বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি পদে হাজী মোঃ গিয়াস উদ্দিনের তিন বছর দায়িত্ব পালন শেষে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক আল-আমিন রানা।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) কুয়েত সিটির হিরারঞ্জ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক আল আমিন রানাকে দায়িত্বভার হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ সুহেল জসিম,প্রধান উদেষ্ঠা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান জুয়েল,মোঃ হারুণ,বিল্লাল হোসেন,সুলেমান,বজন ঘোষ,জিতু ভূইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সকলের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সময়ে ভালো কিছু কাজের উদ্ধৃতি দিয়ে বলেন, সকলের ঐক্য চেষ্টা থাকলে সামাজিক কাজে আমরা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। নতুন সভাপতিকে সহযোগিতার মাধ্যমে সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান সদ্য বিদায়ী সভাপতি।
উপস্থিত নেতৃবৃন্দরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শেষে সংগঠনের পক্ষ থেকে সদ্য বিদায়ী সভাপতির হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












