আ হ জুবেদঃ কুয়েতে মাত্র দুই দিনের ব্যবধানে তিন প্রবাসীর মৃত্যু।
আব্দুল হক, আইয়ুব মিয়া ও আব্দুল মালেক নামে এ তিন কুয়েত প্রবাসী মাত্র দুই দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেছেন।
আইয়ুব মিয়া ও আব্দুল মালেক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান এবং আব্দুল হক চিকিৎসাধীন অবস্থায় কুয়েতের আমিরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, কোন্ডা ইউনিয়নের আলুকান্দা গ্রামের কুয়েত প্রাবসী আইয়ুব মিয়া রোববার কুয়েতের আব্দুল্লাহ আল-মোবারক এলাকায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানোর আধা ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এ প্রবাসী।
বিবাড়িয়া জেলা,বিজয় নগর উপজেলা, বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল মালেক ২১শে জানুয়ারি বাংলাদেশে ছুটিতে যাওয়ার কথা ছিল, এর আগে ১১ই জানুয়ারি শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে এ প্রবাসী মৃত্যুবরণ করেন।
একই দিনে স্থানীয় আমিরি হাসপাতালে আব্দুল হক নামে আরেক প্রবাসী মৃত্যুবরণ করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












