বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জিলিব নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
গতকাল কুয়েতের কেবেড এলাকার এক রিসোর্টে আয়োজিত জার্সি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক ক্লাবের সভাপতি আজিজ আহমদ।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন, কুয়েত’র সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ মারজান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
বক্তব্য রাখেন, সফিউল্যাহ প্রধান, সালাউদ্দিন, মীর মোশারফ হোসেন মোস্তফা সহ আরো অনেকে।
জিলিব নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট জয়ের কথা উল্লেখ করে বক্তারা বলেন, কুয়েতে এ ক্লাবটি একাধারে তিনটি টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়েছে।
তারা বলেন, গেলো ১৭ই ডিসেম্বর মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে JKR এর ছিল টানা তৃতীয় জয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত














