মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর পালনের পর গত ২৬ জুন ২০১৭ রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে এক আনন্দঘন পরিবেশে জাতীয় পার্টি কুয়েত রাজ্যশাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টি কুয়েত রাজ্যশাখার সভাপতি আলহাজ্ব মাহমুদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চালনায় উপস্থিত জাতীয় পার্টি কুয়েত রাজ্যশাখা এবং সকল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন । সভাপতির সমাপনী বক্তব্যে আলহাজ্ব মাহমুদ আলী বলেন পল্লী বন্ধুর নয় বছরের শাসনামলের উন্নয়নের
কথা বাংলাদেশের জনগণ এখন ও ভুলতে পারে নাই , দীর্ঘ ২৭ বছরের শাসন আর শোষণে মানুষ আজ অতিষ্ঠ, দেশের জনগণ আজ অনুধাবন করতে পেরেছে রাষ্ট্র পরিচালনায় পল্লী বন্ধুর কোন বিকল্প নেই, সুতরাং মান-অভিমান ভুলে দেশ এবং প্রবাসের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে আবারো ক্ষমতায় নিতে হবে । সভাপতি সবার উপস্থিতি এবং গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন, পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













