কুয়েতের চলমান কারফিউ এর সময় ১২ ঘন্টা থেকে কমিয়ে ১১ ঘন্টা। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত। আর এই ১১ ঘন্টার কারফিউ কার্যকর হতে যাচ্ছে মঙ্গলবার (২৩মার্চ) থেকে।
দেশটির সরকারি মুখপাত্র তারেক আল-মুজরিমের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবরটি জানায় স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।
ওই দৈনিকটি আরো জানায়, কারফিউ এর সময় চলাকালীন রেস্টুরেন্ট গুলো হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এছাড়াও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধুমাত্র নিজ গৃহের আঙিনায় হাঁটার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ কুয়েতের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এক মাসের জন্য ”বিকেল ৫টা থেকে সকাল ৫টা পর্যন্ত” ১২ ঘন্টার আংশিক কারফিউ ঘোষণা দেয়া হয়।
এর আগে গত বছরের ১২মার্চ, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উপসাগরীয় এ দেশটি প্রথম আংশিক কারফিউ জারির ঘোষণা দেয়।
ওই সময় প্রায় সাত মাস লকডাউন – কারফিউ শেষে গত বছরের ৩০ আগস্ট লকডাউন-কারফিউ উঠিয়ে নেয়া হয়েছিল।
কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেড়ে চলায় দেশটিতে আবারো কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷ আক্রান্ত ও মৃতের সংখ্যাও বেড়েছে।
?️আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












