কুয়েতে ভিজিট ভিসায় আসা ৪৬ হাজার প্রবাসী তাদের ভিসার বৈধতা শেষ হয়ে গেলেও কুয়েত ত্যাগ করেনি।
অন্যদিকে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের (১৭৬.০০০)এক লক্ষ ছিয়াত্তর হাজার অবৈধ প্রবাসীরা এখনো কুয়েতে অবস্থান করছেন।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করে।
ওই দৈনিকটি কুয়েত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর উদ্ধৃতি দিয়ে আরো জানায়, কুয়েত সরকার পহেলা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত টানা একমাস এর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিলেও ১ শতাংশের চেয়েও কম প্রবাসীরা অর্থাৎ এক হাজারেরও কম প্রবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।
প্রথম দিকে অবৈধ প্রবাসীদের সংখ্যা ১৩০.০০০ হলেও গেলো নভেম্বরে ভিজিট ভিসায় কুয়েতে প্রবেশ করা প্রবাসীরা অবৈধ হওয়ার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬.০০০ হাজারে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর বরাত দিয়ে আরব টাইমস আরো জানায়, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া তিন লক্ষ প্রবাসীদের আকামার মেয়াদ থাকলেও এক লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসীদের আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
– আ হ জুবেদ
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












