পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনজুমানে আল-ইসলাহ্ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) কুয়েতের ফাহাহিল নগরীর রীপ হোটেলে অনুষ্ঠিত উক্ত মাহফিলে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ সেলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মুহিত নাজমুল।
প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন, প্রধান উপদেষ্টা কারী সালেহ আহমদ, এম এ মালেক, মাওলানা আব্দুল মুতালিব ও মুরাদুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, মাওলানা কাউছার আহমদ কয়েছ, মাওলা ময়নুল ইসলাম,মাওলানা নোমান আহমদ সুমনসহ অনেকে।
প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী বলেন,
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম।
শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত














