আ হ জুবেদঃ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে না।
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময়সীমা পহেলা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ছিল ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, কুয়েতে ১৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) অবৈধ অভিবাসীদের মধ্যে এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন ২৫,০০০ (পঁচিশ হাজার) অবৈধ অভিবাসীরা।
অর্থাৎ এখন পর্যন্ত ১৩৫,০০০(এক লক্ষ পঁয়ত্রিশ) হাজার অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নেওয়া থেকে বিরত রয়েছেন।
উল্লেখ্য, কুয়েতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীদের মধ্যে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন ৮ হাজার বাংলাদেশী।
এবার ২০২০ সালের সাধারণ ক্ষমায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীরা সাধারণ ক্ষমার আবেদন করেছেন।
এদের মধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশী কুয়েত সরকারের সার্বিক সহযোগিতায় নিজ দেশে ফিরেছেন।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












