বিশেষ প্রতিবেদকঃ কুয়েত প্রবাসী অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ’র প্রথম জানাযা শেষে বাংলাদেশে লাশ প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়েতের সাবাহ হাসপাতাল সংলগ্ন লাল মসজিদ প্রাঙ্গণে প্রয়াত বেলালের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযার নামাজে কমিউনিটি নেতা আশরাক আলী ফেরদৌস, প্রবাসী সমাজসেবক মুরাদুল হক চৌধুরী, কমিউনিটি নেতা আবুল হাসেম এনাম, আলহাজ্ব জুবের আহমদ,আব্দুল মুহিত নাজমুল,সাংবাদিক আ হ জুবেদসহ কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সিলেট জেলার দক্ষিণ সুরমা মুগলাবাজারের বাসিন্দা মোহাম্মদ বেলাল আহমদ প্রায় তিন যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
কিছুদিন আগে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। ১৭ দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন স্থানীয় আমিরি হাসপাতালে।
সেখানে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে লাইফ সাপোর্ট দেয়া হয় তাকে।
একপর্যায়ে এ অবস্থায়’ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ বেলাল আহমদ।
বেলাল আহমদ একাধারে কবি,সাহিত্যিক, রাজনীতিবিদ ও সম্মিলিত সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন।
বুধবার কুয়েতে প্রথম জানাযা শেষে আল-জাজিরা এয়ারওয়েজ’র একটি ফ্লাইটের মাধ্যমে প্রয়াত অধ্যাপক বেলালের লাশ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












