কুয়েতে বে-সরকারি জনপ্রিয় টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সার্থীর পিতা মরহুম মোঃ আলতাফ হোসেনের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মাইটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল-তুয়েক ইন্টারন্যাশনাল কোম্পানীর অপারেশন ম্যানাজার মোজোম্মেল হক তারেক।
আরটিভি কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জনিয়ারস্ সোসাইটি কুয়েতের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আবু সাইদ,রাজধানী হোটেলের পরিচালক মেহদী হাসান,মাওলানা জালাল উদ্দিন,ব্যংকার মোরশেদ আলম,প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের রুহের শান্তি কামনায় বক্তব্য রাখেন-সময় টিভির কুয়েত প্রতিনিধি নিজাম উদ্দিন টিপু,কবি আল ইমরান শিখদার,রাজনীতি ব্যক্তি আনিসুর রহমান মিলন,জালালাবাদ এসোসিয়েশন স্পোটিং ক্লাব এর সাধারন সম্পাদক ফয়জুল হক কুটি ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের বিভিন্ন আলেম ও সুধিবৃন্দ।
পরিশেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল্লাহ ।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












