বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে স্মরণ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
শনিবার (৭ই মার্চ) স্থানীয় সময় সকাল ১১টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর (রাজঃ) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি
ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান, ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের ও কাউন্সিলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও প্রবাসী গণমাধ্যম কর্মীবৃন্দ।
উল্লেখ্য, কুয়েত দূতাবাস জানায়, করোনাভাইরাস প্রতিরোধে কুয়েত সরকারের নেয়া পদক্ষেপ বাধাগ্রস্ত হয় বা দেশটির সরকারের নির্দেশাবলী অমান্য হয় এমন কর্মসূচি পালনে কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিরত ছিল।
ঐতিহাসিক ৭ই মার্চ একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, ফলে ছোট পরিসরে উক্ত ঐতিহাসিক দিবসটি পালন করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













