বিশেষ প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার জিলিব সুয়েখের এক রেস্তোরাঁয়
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিমল কান্তি রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ সামছুল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, কুয়েত আওয়ামীলীগ সহ সভাপতি এম এ মন্নান বাবু ও কুয়েত সিটি কমিটির সভাপতি মনির প্রধান।
বক্তব্য রাখেন, কুয়েত যুবলীগের সিনিয়র সদস্য আকলাকুল আম্বিয়া বাহার ও মনির হায়দার সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দাঁড়িয়ে এক মিনিটি নীরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দরা।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













