ডেস্ক রিপোর্ট- কুয়েতের ক্যাবড এলাকায় একটি বিশেষ অভিযানে তিনটি অবৈধ কসাইখানা সিলগালা করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েত সিটি মিউনিসিপ্যালিটি এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। জানা গেছে, এই কসাইখানাগুলো কোনো প্রকার লাইসেন্স বা স্বাস্থ্যবিধি ছাড়াই পরিচালিত হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অভিযানে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর মাংস জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তা ধ্বংস করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। কুয়েত সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, জনস্বাস্থ্য রক্ষায় এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











