স্টাফ রিপোর্টার- বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সহ-সভাপতি ও দেশ টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদারের পিতা মরহুম মোহাম্মদ আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন রানা, সহ-সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, মোহাম্মদ সেলিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল, জিসান মাহমুদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন ভুইয়া, সদস্য এইচ এম এরশাদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মোহাম্মদ সেলিম হাওলাদারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুম আবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












