ডেস্ক রিপোর্ট – কুয়েতে বিভিন্ন খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ভিসা বা আকামা পরিবর্তনের বিশেষ সুযোগের মেয়াদ শেষ হয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (পিএএম) জানিয়েছে, সরকার ঘোষিত এই বিশেষ নির্দেশনার আওতায় নির্দিষ্ট খাতের মোট ২৭,১৪১ জন প্রবাসী কর্মী তাদের কাজের খাত বা সেক্টর পরিবর্তনের সুযোগ পেয়েছেন।
২০২৬ সালের ২ নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই সুযোগ কার্যকর ছিল।
ম্যানপাওয়ার কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সবচেয়ে বেশি কর্মী তাদের কাজের খাত পরিবর্তন করেছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে। বিভিন্ন খাতে আকামা পরিবর্তনের বিস্তারিত পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
-
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME): ১৬,০৪৮ জন কর্মীকৃষি খাত: ৪,৪৬০ জন কর্মীশিল্প (ইন্ডাস্ট্রি) খাত: ৩,৩০০ জন কর্মীপশুপালন (গ্রেইজিং) খাত: ৩,০৮৭ জন কর্মীমৎস্য খাত: ২৪৬ জন কর্মী
কুয়েত সরকারের ম্যানপাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারের চাহিদা মেটাতে এবং বাজারে স্থায়িত্ব ও ভারসাম্য ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত সফল হয়েছে। সরকারি নির্দেশনা মেনে বাজারের নমনীয়তা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। এর ফলে কর্মসংস্থান ব্যবস্থাপনার দক্ষতা আরও বাড়বে বলে আশা করছে দেশটির প্রশাসন।











