স্টাফ রিপোর্টার: কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত ২৮ বছর বয়সী বাংলাদেশি প্রবাসীর পরিচয় শনাক্ত হয়েছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহত ওই যুবকের নাম মোঃ মিরাজ হোসেন, যিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামের মোঃ ফজলু মোল্লার ছেলে। দূতাবাস সূত্রে জানা যায়, মরুভূমিতে উট চড়ানোর কাজ করার সময় গত ১৪ নভেম্বর দুর্ঘটনাবশত একটি অবিস্ফোরিত স্থলমাইনের সংস্পর্শে এলে সেটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওই বিস্ফোরণের আঘাতে কাছাকাছি থাকা একটি উটও আহত হয় এবং খবর পেয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী, ফরেনসিক দল ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক লুকিয়ে আছে কি না তা নিশ্চিত করতে কুয়েত সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে তল্লাশি চালায়।
ইরাকি আগ্রাসনের প্রায় সাড়ে তিন দশক পেরিয়ে গেলেও কুয়েতের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ছড়িয়ে থাকা পুরোনো স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ এখনো সেখানে কর্মরত প্রবাসী রাখালদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে রেখেছে।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা












