বিশেষ প্রতিনিধি- কুয়েতে বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধান মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব শওকত আলী।
কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, চুনু মোল্লা, আব্দুল মুহিত নাজমুল সহ কুয়েত বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দল,দেশ ও জাতির কল্যাণে নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
তারা বলেন, জাতির এই সংকটময় মূহুর্তে দেশনেত্রীর নেতৃত্ব খুবই জরুরী ছিল।
শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












