আন্তর্জাতিক ডেস্ক– কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো সরজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মহামান্য শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সবাহ। রোববার বিমানবন্দর পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সবাহ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিসিএ) সভাপতি শেখ হামুদ মুবারক আল-হামুদ আল-সবাহ। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন এবং বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, কারিগরি প্রস্তুতি ও বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। তিনি বিমানবন্দরের বহির্গমন ও আগমনী হল, শুল্ক তল্লাশি কেন্দ্র, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম এবং রানওয়েসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন। বিশেষ পরিস্থিতির কারণে স্থগিত থাকা বিমান চলাচল পুনরায় শুরু করতে জাতীয় ও প্রযুক্তিগত কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বিমান পরিবহন সেবা নিশ্চিত করতে সকল সংস্থাকে পূর্ণ সমন্বয়ের সাথে কাজ করতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












