স্টাফ রিপোর্টার- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের কর্মস্থলে ছবি তোলা, ভিডিও ধারণ এবং সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) নিষিদ্ধ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক সাদ আল-ওতাইবি স্বাক্ষরিত ‘২০২৬ সালের ৬০ নম্বর সার্কুলার’-এর মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের কর্মক্ষেত্রে মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা বা লাইভ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া অভ্যন্তরীণ নথিপত্র, দাপ্তরিক চিঠিপত্র, নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি চৌকি (চেকপয়েন্ট), নজরদারি ক্যামেরা, উড়োজাহাজের চলাচল এবং বিমানবন্দরের পরিচালন সংক্রান্ত যেকোনো কার্যক্রমের ছবি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও এর স্থাপনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং কেবল বিমানবন্দরে কর্মরত কর্মীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা












