কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স চালু করার দাবি জানিয়েছে বৃহত্তর ফটিকছড়ি সমিতি কাতার।
বৃহস্পতিবার দূতাবাসে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের কাছে চিঠির মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন জিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল মনছুর, যুগ্ম সাধারণ সম্পাদক এম মইন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক জি আর চৌধুরী এনাম প্রমুখ।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, আপনাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি কাতার দূতাবাস থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হবে।
সূত্র, বিডিপ্রতিদিন
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












