করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের অনেকেই খাদ্যসামগ্রীর জন্য নগরীর মোড়ে মোড়ে অবস্থান করছেন। এসব খেটে খাওয়ার মানুষের সবার চোখেমুখে মলিনতা। মাঝে-মধ্যে বিত্তবানদের কেউ কেউ কিছু খাদ্যসামগ্রী তাদের মাঝে বিতরণ করছেন। আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কিছুই পাচ্ছেন না। শনিবার (৪ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দুপুরে বঙ্গবাজার মোড়ে দেখা যায়, বঙ্গবাজার থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কের পশ্চিম পাশে অর্ধশতাধিক মানুষ ফুটপাতে অপেক্ষা করছেন। তারা জানান, কোনও কাজকর্ম না থাকায় খাবার সংকটে রয়েছেন। এজন্য খাদ্যসামগ্রীর আশায় তারা ফুটপাতে অপেক্ষা করছেন। মাঝে-মধ্যে বিত্তবানদের কেউ কেউ খাদ্যসামগ্রী বিতরণ করতে আসেন।

সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খাদ্যসামগ্রীর আশায় অনেকেই অলি-গলিতে অপেক্ষা করছেন। এদের অধিকাংশেই নিম্ন আয়ের মানুষ। তাদের সবাই বলছেন কোথাও কর্ম নেই। তাই বর্তমান সময়ে চরম অনটনে দিনাতিপাত করছেন তারা। সে কারণে খাদ্যের আশায় তারা অলিগলিতে অবস্থান করছেন। তবে এসব মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। লোকলজ্জায় তাদের অনেকেই ত্রাণের জন্য সড়কে যাচ্ছেন না।
নগরজুড়ে নাগরিকদের এমন পরিস্থিতির বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, কর্মহীন হয়ে পড়ায় আমাদের অনেক নাগরিক কষ্টে আছেন। অনেকেই রয়েছেন যারা লোকলজ্জায় ত্রাণ নিতে আসেন না। তাদের জন্য আমরা হটলাইন চালু করেছি। আমরা স্বল্প পরিসরে তাদের বাসায় খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া ৫০ হাজার মানুষকে এক মাস খাদ্যসামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, যারা কষ্টে আছেন তারা যেন আমাদের হটলাইনে ফোন করেন। আমরা সাধ্যমতো তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
অপরদিকে উত্তর সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সবাই যাতে যার যার সাধ্যমতে অসহায় এসব মানুষের পাশে দাঁড়ান। আমরাও সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিটি করপোরেশনের পাশাপাশি ‘সবাই মিলে সবার ঢাকা’ ফ্ল্যাটফর্ম থেকেও প্রতিদিন ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছি।
সূত্র, বাংলাট্রিবিউন
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত