হারুন অর রশিদ, মনোহরদী প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ইমরান হাসান ভূঁঞা প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












