গাবতলী পশুর হাট ঘুরে: রাজধানীর বৃহত্তম পশুর হাট গাবতলীতে বিশেষ কিছু পশুর দাম আকাশচুম্বি। কোনো কোনো খাসির দাম চাওয়া হচ্ছে লাখ টাকার উপরে। লাখ টাকার এসব খাসিতে ৬০ কেজি মাংস পাওয়া যাবে বলে দাবি করছেন বিক্রেতারা।
খাসির এত চড়া দাম প্রসঙ্গে সবুজ দাশ বেপারী অগ্রদৃষ্টিকে বলেন, গাবতলী পশুর হাটে আমার খাসি সব থেকে বড়। কোরবানিতে মাংসের ওজন মেপে ছাগলের দাম হয় না। অন্যসব ছাগলের থেকে এগুলি ব্যতিক্রম, দামও বেশি।

বাবুল বেপারী ও সবুজ বেপারী এবার ৪০০টি ছাগল হাটে এনেছেন। এসব ছাগল কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চল থেকে কেনা।
এরমধ্যে দুটি ছাগলের দাম আকাশচুম্বি। সাদা ও কালো ছোপ ছোপ দাগ রঙের একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) ক্রেতারা ছাগলটির দাম তুলেছেন ৫১ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে কালো মাথা ও পায়ের নীচে সাদা ডোরা কাটা একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২৫ হাজার টাকা। এসব ছাগল কুষ্টিয়া অঞ্চল থেকে কেনা। বয়স প্রায় চার বছরের কাছাকাছি ছাগলগুলোর। এসব বিরাট আকৃতির ছাগল ভাত খেতে ভালোবাসে বলেও জানান বেপারীরা।
অন্যদিকে সোমবার গাবতলী পশুর হাটে মোট ৯টি উট তোলা হয়েছে। এসব উটের দামও ক্রেতাদের নাগালের বাইরে। আমিনবাজার এলাকার ফয়সালের খামার থেকে এসব উট গাবতলী পশুর হাটে আনা হয়েছে।
বছর খানেকআগে ২৪টি উট ভারতের রাজস্থান থেকে সংগ্রহ করে খামারটি। এরপর বছরখানেক খামারে রাখা হয় এসব উট। ২৪টির মধ্যে থেকে এবার ৯টি উট পশুর হাটে বিক্রি করতে তুলেছেন বেপারীরা। ৪/৫ মণ মাংস হবে এসব উটের, প্রতিটির দাম ৭ লাখ টাকা করে হাঁকছেন বেপারীরা। উটগুলো সবুজ ঘাস, ছোলা, চালের গুঁড়া খেতে ভালোবাসে বলে জানান তারা।
উটের দাম বেশি হাঁকা প্রসঙ্গে খোঁড়া যুক্তি দেখাচ্ছেন বেপারীরা। তাদের দাবি, ভারতের রাজস্থান থেকে একটি উট খামার পর্যন্ত আনতে দেড় লাখ টাকার উপরে খরচা হয়। অন্যান্য বারের তুলনায় এবার ভারত থেকে উট আমদানি করা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি উটের জন্য বর্ডারে ১০ হাজার টাকা খরচ করতে হয়। এছাড়া পথে পথে চাঁদাবাজির খরচ তো আছেই।
উটের বাড়তি দাম প্রসঙ্গে কুদ্দুস আলী মন্ডল বেপারী বাংলানিউজকে বলেন, মাংসের হিসেব করে কেউ উট কোরবানি দেয় না। রাজস্থান থেকে খামার পর্যন্ত একটি উট আনতে দেড় লাখ টাকা খরচ হয়েছে। এক বছর ধরে খামারে লালন-পালন করা হচ্ছে। সব খরচ বিবেচনায় নিলে উটের দাম কমই চাওয়া হচ্ছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












