অগ্রদৃষ্টি ডেস্কঃ ‘নির্বাচন কমিশন (ইসি) জেগে জেগে ঘুমায়’ এমন মন্তব্য করেছেন বিএনপির বিদায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, কেউ জেগে ঘুমালে তাকে জাগানো সম্ভব নয়। তাকে জাগানোর চেষ্টা বৃথা। চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে জানি সুষ্ঠুভাবে ভোট হবে না, তারপরও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।
‘নির্বাচনে বারবার কারচুপি হচ্ছে, অনিয়ম হচ্ছে। আমরাও বারবার লিখিত অভিযোগ দিচ্ছি। ইসিও প্রতিবার ব্যবস্থা নেওয়ার কথা বলছে।কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না।’
তিনি বলেন, ইউপি নির্বাচন কারচুপিতে প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনও সহায়তা করছে। স্বাধীন নির্বাচন কমিশনের এটি তো চরিত্র হতে পারে না।
‘নির্বাচন কমিশন আমাদের বলছে, যে তারা হত্যা ভাঙ্গচুরের সব ঘটনার তালিকা সংগৃহ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।আমরা বলেছি শুধু তালিকাই নিতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না। কারণ নির্বাচনের পর প্রশাসন আপনাদের আন্ডারে থাকবে না’, যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ইসি কিছু করতে না পারলেও আমরা অভিযোগ দিয়ে যাচ্ছি। এটি সহানুভূতি। কিন্তু এই সহানুভূতিটাও অসহানুভূতি। কেনো না সংবিধানে ইসি’কে অনেক ক্ষমতা দেওয়া আছে।
এ সময় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক খবর:

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য












