বিশেষ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার দ্বি বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪শে জানুয়ারি) কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম সরোয়ার সিরাজীর পরিচালনায় ও সভাপতি শায়খ আব্দুর রহমান জামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা শায়খ আব্দুল্লাহ আল-হারুন।
বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মোহাম্মদ আইয়ুব, হাফেজ সাদ উদ্দিন, শেখ জাফর বিন মুসা, মাওলানা তারেক নুর প্রমুখ।
সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড ও কোরান-সুন্নার আলোকে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, মাওলানা ইসমাইল, মাওলান নুরুল আফসার, মাওলানা আব্দুল কাদের সহ অনেকে।
অনুষ্ঠান চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহা সচিব অধ্যাপক হাফিজ মাওলানা ইউনুছ আহমেদ ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি, মাওলানা আব্দুল মুমিনকে সভাপতি ও মাওলানা সৈয়দ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদকের পদে স্থান দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












