আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে হেলিকপ্টার থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে আল-বাগদাদি শহরের পুলিশ প্রধানও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো শনিবার সকালে জানিয়েছে আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে পশ্চিমে এই হামলা হয়েছে।
এদিকে, ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন বলেছে, মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে কয়েকটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে মার্কিন সেনারা কেন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইরান ভিত্তিকসংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ে আন্তর্জাতিক জোটের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। মার্কিন সেনাদের হামলায় দায়েশ সন্ত্রাসীদের তেমন কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও বহুবার ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ইরাক সরকার গত ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে দায়েশ-বিরোধী লড়াই অবসানের ঘোষণা দিয়েছে। এরপরও মার্কিন সেনাদের দেশটিতে এ ধরনের হামলার কোনো কারণ থাকতে পারে না।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












