Menu |||

ই-পাসপোর্ট বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম

অবশেষে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। গত বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। হাতে লেখা পাসপোর্টের পর এবার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চলবে। এই মুহূর্তে ছয় মাসের বেশি মেয়াদ রয়েছে এমন এমআরপিধারীদের ই-পাসপোর্ট দেওয়া হবে না। মেয়াদ শেষে এমআরপি নবায়নের জন্য আবেদন ও নির্ধারিত ফি জমা দিলেই তারা পাবেন ই-পাসপোর্ট। তাই তাদের এই মুহূর্তে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশের প্রথম ই-পাসপোর্ট। নিজের নামে ইস্যু করা ই-পাসপোর্ট গ্রহণ করে বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামেও ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে। যা তার হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
বর্তমানে ই-পাসপোর্ট ইস্যুর সীমাবদ্ধতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান জানিয়েছেন, এই মুহূর্তে রাজধানী ঢাকার আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী এই তিনটি আঞ্চলিক পাটপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। পরে দেশের সব জায়গায় (৭২টি আঞ্চলিক ও বিভাগীয় অফিসে) এবং বাংলাদেশের ৮২টি বৈদেশিক মিশনে এ কার্যক্রম চালু হবে। কারণ, এই মুহূর্তে দেশের সর্বত্র ই-পাসপোর্ট কার্যক্রম চালানোর মতো জনবল বা কারিগরি সক্ষমতা নেই। তবে, ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব জায়গায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়ে যাবে।
তিনি আরও জানান, একেবারে নতুন এবং যাদের এমআরপির মেয়াদ শেষ হয়ে গেছে, নবায়ন করতে হবে, এমন নাগরিকদের কাছ থেকেই আমরা ই-পাসপোর্টের আবেদনপত্র নিচ্ছি। তাদের নামেই ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশে বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরে ৫০টি ‘ই-গেট’ স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা নয়টি ‘ই-গেট’ দিয়ে ই-পাসপোর্ট ব্যবহারের সুবিধা মিলবে।
সূত্র জানায়, ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি পিডিএফ ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে অধিকতর নিরাপত্তা সংরক্ষণ এবং আন্তঃসীমান্ত চলাচলকে আরও সহজ, ঝামেলাহীন ও সময় সাশ্রয়ী করতে যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত দেশের কাতারে জাতীয় অবস্থান এবং মর্যাদা সুসংহত করতেই চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম।
পাঁচ ও ১০ বছর মেয়াদি এবং ৪৮ ও ৬৪ পাতার ই-পাসপোর্ট ১৫ শতাংশ ভ্যাটসহ ভিন্ন ভিন্ন ফি দিয়ে পাওয়া যাবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতি জরুরি তিন দিনে, জরুরি সাত দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।
বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাড়ে তিন হাজার টাকা, জরুরি ফি সাড়ে পাঁচ হাজার টাকা ও অতি জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা। ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ ফি পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাত হাজার টাকা ও অতি জরুরি ফি নয় হাজার টাকা।
এছাড়া ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাড়ে পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা ও অতি জরুরি ফি সাড়ে ১০ হাজার টাকা। আর ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাত হাজার টাকা, জরুরি ফি নয় হাজার টাকা ও অতি জরুরি ফি ১২ হাজার টাকা।

সূত্র, বাংলা ট্রিবিউন
Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ই-পাসপোর্ট বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম

অবশেষে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। গত বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। হাতে লেখা পাসপোর্টের পর এবার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ই-পাসপোর্টের পাশাপাশি এমআরপিও চলবে। এই মুহূর্তে ছয় মাসের বেশি মেয়াদ রয়েছে এমন এমআরপিধারীদের ই-পাসপোর্ট দেওয়া হবে না। মেয়াদ শেষে এমআরপি নবায়নের জন্য আবেদন ও নির্ধারিত ফি জমা দিলেই তারা পাবেন ই-পাসপোর্ট। তাই তাদের এই মুহূর্তে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশের প্রথম ই-পাসপোর্ট। নিজের নামে ইস্যু করা ই-পাসপোর্ট গ্রহণ করে বিশ্বের ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নামেও ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে। যা তার হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
বর্তমানে ই-পাসপোর্ট ইস্যুর সীমাবদ্ধতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান জানিয়েছেন, এই মুহূর্তে রাজধানী ঢাকার আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী এই তিনটি আঞ্চলিক পাটপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। পরে দেশের সব জায়গায় (৭২টি আঞ্চলিক ও বিভাগীয় অফিসে) এবং বাংলাদেশের ৮২টি বৈদেশিক মিশনে এ কার্যক্রম চালু হবে। কারণ, এই মুহূর্তে দেশের সর্বত্র ই-পাসপোর্ট কার্যক্রম চালানোর মতো জনবল বা কারিগরি সক্ষমতা নেই। তবে, ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব জায়গায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়ে যাবে।
তিনি আরও জানান, একেবারে নতুন এবং যাদের এমআরপির মেয়াদ শেষ হয়ে গেছে, নবায়ন করতে হবে, এমন নাগরিকদের কাছ থেকেই আমরা ই-পাসপোর্টের আবেদনপত্র নিচ্ছি। তাদের নামেই ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশে বিভিন্ন স্থল, নৌ ও বিমানবন্দরে ৫০টি ‘ই-গেট’ স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা নয়টি ‘ই-গেট’ দিয়ে ই-পাসপোর্ট ব্যবহারের সুবিধা মিলবে।
সূত্র জানায়, ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি পিডিএফ ফরম ডাউনলোড করে হাতেও পূরণ করা যাবে। ফরম পূরণের সময় ছবি সত্যায়ন করতে হবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আন্তর্জাতিক চলাচলের ক্ষেত্রে অধিকতর নিরাপত্তা সংরক্ষণ এবং আন্তঃসীমান্ত চলাচলকে আরও সহজ, ঝামেলাহীন ও সময় সাশ্রয়ী করতে যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত দেশের কাতারে জাতীয় অবস্থান এবং মর্যাদা সুসংহত করতেই চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম।
পাঁচ ও ১০ বছর মেয়াদি এবং ৪৮ ও ৬৪ পাতার ই-পাসপোর্ট ১৫ শতাংশ ভ্যাটসহ ভিন্ন ভিন্ন ফি দিয়ে পাওয়া যাবে। নতুন পাসপোর্টের ক্ষেত্রে অতি জরুরি তিন দিনে, জরুরি সাত দিনে ও সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ২১ দিনের পাসপোর্ট পাওয়া যাবে। তবে পুরনো অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করার ক্ষেত্রে অতি জরুরি পাসপোর্ট দু’দিনে, জরুরি পাসপোর্ট তিন দিনে ও সাধারণ পাসপোর্ট সাত দিনের মধ্যে পাওয়া যাবে।
বাংলাদেশে আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাড়ে তিন হাজার টাকা, জরুরি ফি সাড়ে পাঁচ হাজার টাকা ও অতি জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা। ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ ফি পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাত হাজার টাকা ও অতি জরুরি ফি নয় হাজার টাকা।
এছাড়া ৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাড়ে পাঁচ হাজার টাকা, জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা ও অতি জরুরি ফি সাড়ে ১০ হাজার টাকা। আর ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের জন্য সাধারণ ফি সাত হাজার টাকা, জরুরি ফি নয় হাজার টাকা ও অতি জরুরি ফি ১২ হাজার টাকা।

সূত্র, বাংলা ট্রিবিউন
Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 26 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।